ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৮
  • ২৩৪৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইতালিয়ান কাপ জয়ের দুইদিন পর কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে বরখাস্ত করেছে জুভেন্টাস। ম্যাচের একেবারে শেষ ভাগে ম্যাচ অফিসিয়ালের সাথে খারাপ  আচরনের জেড়ে লাল কার্ড দেখতে হয়েছিল আলেগ্রিকে। আর এতেই কপাল পুড়েছে অভিজ্ঞ এই কোচের।
এক বিবৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকে বলা হয়েছে ইতালিয়ান কাপের ফাইনালের পর বিশেষ করে ঐ আচরণের জন্য ক্লাব উপলব্ধি করেছে এই ধরনের বিষয় ক্লাবের মূল্যবোধের সাথে বেমানান।
ফাইনালে আটালান্টাকে ১-০ গোলে পরাজিত করে ১৫তম ইতালিয়ান শিরোপা ঘরে তুলেছে  জুভেন্টাস। ঐ ম্যাচের একেবারে শেষ মিনিটে ম্যাচ অফিসিয়ালের সাথে আজে আচরনের কারনে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন আলেগ্রি। এরপর ম্যাচ পরবর্তী শিরোপা উদযাপনের সময় স্পোর্টিং পরিচালক ক্রিস্টিয়ানো গিউনতোলিকে অবজ্ঞা করে চলে যান। এরপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্থানীয় দৈনিক টুটোস্পোর্টের প্রধান সম্পাদককে হুমকি দিয়ে কথা বলেন আলেগ্রি।
ইতোমধ্যেই এবারের গ্রীষ্মে আলেগ্রির স্থানে বোলোনিয়ার কোচ থিয়াগো মোত্তাকে নিয়োগ দেবার বিষয়টি নিয়ে জুভেন্টাসের মধ্যে জোড় গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু মৌসুমের দুই ম্যাচ বাকি থাকতেই চাকরি হারাতে হলো আলেগ্রিকে।
শেষ ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করা জুভেন্টাস এই মুহূর্তে সিরি-এ লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। সোমবার তাদের প্রতিপক্ষ বোলোনিয়া, উভয় দলই ৬৭ পয়েন্ট করে সংগ্রহ করেছে।
এদিকে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল ইতোমধ্যেই আলেগ্রির বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সরাসরি লাল কার্ডের জন্য এমনিতেই আলেগ্রি দুই ম্যাচ নিষিদ্ধ হতেন। কিন্তু এখন ধারনা করা হচ্ছে তার শাস্তির মাত্রা হয়তো আরো বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat