ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৫-২১
  • ৫৬৬০১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সম্প্রতি দেশে ফিরে পারিবারিক আবহেই সময় কাটাচ্ছেন তিনি। তবে বিভিন্ন সাক্ষাৎকারে নিজের সুখস্মৃতি নিয়েও কথা বলছেন সুহাসিনী।সংবাদমাধ্যম অনুযায়ী, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে কথা বলেছেন মোনালিসা। সেখানেই তিনি জানান, প্রথম প্রেমের প্রস্তাবের স্মৃতি।
মোনালিসার ভাষ্য, ‘আমি যখন কলেজে পড়ি, মনে হয় তখন প্রথম প্রস্তাব পেয়েছিলাম। ওই সময়ে অনেকেই পছন্দ করতো, চিঠি দিতো। সেই চিঠিগুলো খুব রঙিন ছিল, বিভিন্ন রঙের কলম দিয়ে লেখা। প্রেম-ভালোবাসার কথা লেখা থাকতো, যদ্দুর মনে পড়ে।’
সেই স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘তখন তো অনেক কাজ করা হতো। মানুষের ভালোবাসার শেষ ছিল না। কেউ কেউ বাসায় বিয়ের শাড়িও পাঠিয়ে দিতো যে, আমি নাকি ফিউচার ওয়াইফ! আমার বাসার সবাই অবাক হয়ে যেতো, এগুলো কী হচ্ছে! এরকম মজার অনেক স্মৃতি মনে পড়ে।’
নতুন কাজে ফেরা প্রসঙ্গে মোনালিসা জানিয়েছেন, তার প্রতি দর্শকের প্রত্যাশার দিকটি বিবেচনা করেই কাজ করতে চান। তবে এখনই সেটা নিয়ে খোলাখুলি কিছু বলতে নারাজ তিনি।  
এরই মধ্যে নির্মাতারাও তার সঙ্গে যোগাযোগ করছেন নতুন কাজের জন্য। মোনালিসা জানিয়েছেন, তিনিও কাজ করতে চান। যদি গল্প-আয়োজন সব পছন্দসই হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat