ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৬
  • ৪৫৬৮৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ড.মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ রোববার গ্রামীণ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 
এতে বলা হয়, পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই ড.মুহাম্মদ ইউনূস নিজেই দর নির্ধারণী কমিটি গঠনের মাধ্যমে নিজের প্রণীত ও স্বাক্ষরিত গ্রমীণ ব্যাংক ক্রয় নীতিমালা লঙ্ঘণ করে, নিজের মালিকানাধীন পরিবারিক প্রতিষ্ঠান ‘প্যাকেজেস কর্পোরেশন’কে কোনো প্রকার প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্র আহবান ছাড়াই উচ্চদরে গ্রামীণ ব্যাংকের কোটি কোটি টাকার প্রিন্টিংসামগ্রী ছাপানোর কার্যাদেশ প্রদান করে নিজে ও পারিবারিকভাবে বিপুল অংকের আর্থিক সুবিধা গ্রহণ করেছেন। উল্লেখিত অনিয়মের তথ্য-প্রমাণাদি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে, আইনী পরামর্শকদের মতামত ও পরিচালনা পর্ষদ সভার সিদ্ধান্ত মোতাবেক পরিবারিক প্রতিষ্ঠান ‘প্যাকেজেস কর্পোরেশনকে’ বহুবিধ অবৈধ সুবিধা প্রদান সম্পর্কিত অনিয়মের বিষয়ে ঢাকাস্থ দুর্নীতি দমন কমিশনে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে একটি  অভিযোগ দায়ের করা হয়েছে ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ড.মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক সুবিধা প্রাপ্তির লক্ষ্যে আইন ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার এবং গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ’র উপর অর্পিত দায়িত্বের চূড়ান্ত অবমাননা করে ১৯৯০ সাল থেকে নিজের পারিবারিক ছাপাখানা প্রতিষ্ঠান ‘প্যাকেজেস কর্পোরেশনকে’ বহুবিধ অবৈধ সুবিধা প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat