ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৭
  • ৪৩৫৪৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢালিউডের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। আগের মতো অভিনয়ে খুব একটা নিয়মিত না থাকলেও দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার। কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন তিনি। আজ সোমবার এই অভিনেত্রীর বিবাহবার্ষিকী। বিশেষ দিনে ফেসবুকে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এক ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘আমার অসাধারণ স্বামী, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।’
বিয়ের দুই বছরে তারা নিজেদের মতো করে সময় উপভোগ করেছেন। এই সময়ের কথা মনে করে পূর্ণিমা লিখেছেন, ‘এ দুই বছরে ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল। আমি তোমাকে ভালোবাসি।’
এদিকে, ২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। বিশেষ এদিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সাতটি ছবি প্রকাশ করেছেন তিনি।
আশফাকুর রহমান রবিনের এটি প্রথম বিয়ে হলেও পূর্ণিমার ছিল দ্বিতীয়। এর আগে, ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat