ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ২৩৪৩৮১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের সাধারণ নির্বাচনে জেলার সদর থেকে কাপ-পিরিচ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ৬৯ হাজার ৭০৪ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ রহমত উল্যা (বিপ্লব) ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছে ৬৩৯৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে ৩৩ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা শ্রমিক লীগের আহবায়ক মো. ইউছুফ পাটোয়ারী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাফিজ উল্যা মাইক প্রতীকে পেয়েছে ৩১ হাজার ১৫৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৪১ হাজার ৭৬৮ পেয়ে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন লিকা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী খালেদা আক্তার হাঁস প্রতীক নিয়ে ২৮ হাজার ৭১৫ ভোট পেয়েছে।
২৯ মে রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা পদ্মাসন সিংহ।
এসময় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আতিকুল ইসলাম চৌধুরী জানান, সদর উপজেলার ২১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোট কেন্দ্র ১৯২ টি।
এতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন। এর মধ্যে ৮৪ হাজার ৫৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এতে ১৩.৬৪% ভোটার উপস্থিতি ছিলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat