ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ৩২৪৩২৭১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলার তিনটি উপজেলায় আগামি শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৯৭ হাজার ৬৮০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল  খাওয়ানো হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে।
নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শুভাশীষ বিশ্বাস জানান, ৬ মাস থেকে ১১মাস বয়সী মোট ১১ হাজার ৯২৩ শিশুকে একটি করে ‘নীল’ রংয়ের ক্যাপসুল এবং একবছর থেকে ৫৯ মাস বয়সী ৮৫ হাজার ৭৫৭ শিশুকে একটি করে ‘লাল’ রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। 
তিনি জানান, আগামী শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট একহাজার ২০টি কেন্দ্রে এসব শিশুদের ক্যাপসুল  খাওয়ানো হবে। শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে  দুইহাজার চারশ’ ১০ জন কর্মী নিয়োজিত থাকবেন।
কর্মশালায় নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী ও সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat