ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ৫৩৬৫৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অধিকৃত পশ্চিমতীরের ক্রমবর্ধমান স্বাস্থ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সংস্থাটি শুক্রবার এক বিবৃতিতে পশ্চিমতীরে অবিলম্বে বেসামরিক নাগরিক ও স্বাস্থ্য সেবার সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
সংস্থাটি বলছে, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ১০ জুন পর্যন্ত পূর্ব জেরুজালেমসহ পশ্চিমতীরে সহিংসতা বেড়ে যাওয়ায় ৫২১ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের মধ্যে ১২৬ শিশু রয়েছে।
তবে ফিলিস্তিনী কর্মকর্তারা বলছেন, নিহতের সংখ্যা মূলত ৫৪৫ এবং পাঁচ হাজার দ’ুশোরও বেশি লোক আহত হয়েছে। এদের মধ্যে আটশ’ শিশু রয়েছে।
ইসরায়েল ১৯৬৭ সালে পশ্চিমতীর দখল করে। গত এক বছরেরও বেশি সময় ধরে পশ্চিমতীরে সহিংসতা চলছে। গাজা যুদ্ধ শুরুর পর তা আরো বেড়েছে। প্রায়ই সময়ই ইসরায়েল স্বাস্থ্য কেন্দ্রের ওপর হামলা চালায় বলে সংস্থাটি জানিয়েছে।
জাতিসংঘ সংস্থাটি আরো বলেছে, গত ৭ অক্টোবর থেকে ২৮ মে পর্যন্ত এই ধরনের ৪৮০টি হামলা চালিয়েছে ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat