ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৬-২০
  • ৩৪৩৩২৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে বিষাক্ত অ্যালকোহল পানে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ১শ’ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তামিলনাড়ু রাজ্যের কর্মকর্তারা বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেছেন।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন বলেছেন, স্থানীয়ভাবে তৈরি অ্যারাক পানীয়ের মারাত্মক মিশ্রণে বিষাক্ত মিথানল মেশানো হয়েছিল।
স্ট্যালিন বলেছেন, বেশ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ধরনের অপরাধকে ‘সমাজকে ধ্বংস করে দেয় এবং কঠোর হস্তে দমন করা হবে’।
ব্যাকস্ট্রিট ডিস্টিলারিতে তৈরি সস্তা অ্যালকোহল থেকে ভারতে প্রতি বছর শত শত মানুষ মারা যায়।
এর ক্ষমতা বাড়ানোর জন্য মদকে প্রায়শই মিথানল দিয়ে মেশানো হয় যা অন্ধত্ব, লিভারের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে।
ভারতীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে রাজ্যের কাল্লাকুরিচি জেলার শীর্ষ সরকারি কর্মকর্তা এমএস প্রশান্তের মতে তামিলনাড়ুতে ১শ’ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্যের গভর্নর আরএন রবি ৩৪ জনের মৃত্যুতে ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লিখেছেন, ‘আরো অনেক অসুস্থ ব্যক্তি জীবনের সাথে লড়াই করছেন।’ তাদের অনেকের জীবন শঙ্কামুক্ত নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat