ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৬-২২
  • ৪৩৪৫৭৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক সড়কের যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র ও সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কলেজ ছাত্রীসহ আরও চাজন।
আজ শনিবার  সকাল ৯টার দিকে নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার দোহার উপজেলার সাতভিটা গ্রামের শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আব্দুর রহমান (৬৭) ও দোহার পৌরসভার ইসলামপুর খালপাড় এলাকার শেখ রাজ্জাকের ছেলে মো. শাহীন (২৫)। নিহত শেখ আব্দুর রহমান নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন ও শাহীন জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় আহত কলেজ ছাত্রী মিম (২৭) সহ চারজনকে চিকিৎসার জন্যে ঢাকায় নেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে জয়পাড়া কলেজ মোড় থেকে চালক পাঁচজন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা যোগে কেরানীগঞ্জের কদমতলী যাচ্ছিলেন। নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা মারাত্মক আহতাবস্থায় শেখ আব্দুর রহমান ও মো. শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের ঢাকায় নেয়া হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থল সিরাজদিখান থানা এলাকার সীমান্তবর্তী। ঘটনার সঙ্গে নবাবগঞ্জের সংশ্লিষ্টতায় পুলিশ বিষয়টি দেখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat