ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ৫৬৬৬০২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন,  দেশে বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায় পরিবেশের উন্নয়েনে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’ কার্যকর করতে হবে। একইসাথে তথ্য-প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনী সেবা বাড়ানো জরুরি। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এপিএ ইনোভেশন শোকেসিং ২০২৪ এবং শুদ্ধাচার পুরষ্কার (২০২৩-২৪) প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেবা প্রদানের ক্ষেত্রে উদ্ভাবনের প্রয়োজনীয়তা তুলে ধরে আহসানুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে উদ্ভাবিত সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম কার্যকর হলে সরবরাহ কাঠামোর উন্নতি  হবে। তিনি মনে করেন, দেশের চা শিল্পের উন্নয়নে ইনোভেশনের প্রয়োজন রয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী বাণিজ্য সম্প্রসারণের জন্য অর্থনৈতিক কূটনীতি সফল করার ওপর গুরুত্বারোপ করেন।
এবছর বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্ভাবন প্রতিযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উদ্ভাবন  ‘সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম’  প্রথম স্থান,  টিসিবি'র ‘স্মার্ট বিপণন ব্যবস্থাপনা’ দ্বিতীয় স্থান এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের অটোমেটিক পদ্ধতিতে রেকর্ডভুক্তকরন ব্যবস্থা তৃতীয় স্থান লাভ করেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আহমেদ মুনিরুস সালেহীন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয়াধীন দপ্তরগুলোর প্রধানগণ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat