ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৬
  • ৩৪৫৫২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়াশিংটনের কৌশলগত মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার এশিয়া সফরে যাত্রা করেছেন। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমানভাবে চীনের দৃঢ় চাপের মুখোমুখি হচ্ছে।
তিন বছরেরও বেশি সময় আগে দায়িত্ব নেওয়ার পর থেকে ব্লিঙ্কেনের এটি এশিয়ায় ১৮তম সফর। হোয়াইট হাউসের লড়াই থেকে জো বাইডেনের প্রত্যাহারের পরে,দেশটিতে রাজনৈতিক অস্থিরতার সময়ে তিনি এই সফর শুরু করেন।
ব্লিঙ্কেন এশিয়ায় ওয়াশিংটনের জোটগুলোর ‘একটি মুক্ত এবং উদার’ ইন্দো-প্যাসিফিকের অগ্রগতিকে একটি শীর্ষ বিদেশ নীতির অগ্রাধিকারে পরিণত করেছেন, যা চীন এবং এর অর্থনৈতিক,কৌশলগত এবং আঞ্চলিক উচ্চাকাক্সক্ষার মোকাবেলা করার একটি উপায়।
বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বৃহস্পতিবারের হোয়াইট হাউস বৈঠকে উপস্থিত থাকার জন্য ব্লিঙ্কেন তার এশিয়া সফরসূচীর সময় এক দিন ছোট করেছেন।
প্রায় আট দিনের সফরে তিনি ভিয়েতনাম,লাওস,জাপান,ফিলিপাইন,সিঙ্গাপুর ও মঙ্গোলিয়া এই ছয়টি দেশ সফর করবেন।
ব্লিঙ্কেন লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে পৌঁছানোন মাধ্যমে সফর শুরু করবেন। সেখানে তিনি শনিবার দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস (আসিয়ান) এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।
ওই আলোচনার ফাঁকে তিনি তার চীনা প্রতিপক্ষ ওয়াং ইয়ের সঙ্গে দেখা করতে পারেন।
কমিউনিস্ট নেতা নগুয়েন ফু ট্রং-এর মৃত্যুর পর ভিয়েতনামের কর্মকর্তাদের প্রতি মার্কিন সমবেদনা জানাতে ব্লিঙ্কেন শনিবার হ্যানয় যাবেন।
জাপানে,ব্লিঙ্কেন তার জাপানি,অস্ট্রেলিয়ান এবং ভারতীয় সমকক্ষদের সাথে ‘কোয়াড’ পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকে অংশ নেবেন।
টোকিও এবং ম্যানিলায়, তিনি এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তাদের সমকক্ষদের সাথে আলোচনা করবেন,দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সাথে আঞ্চলিক বিরোধ ফিলিপাইনের এজেন্ডার শীর্ষে থাকতে পারবে।
দ্বিপাক্ষিক সম্পর্কের উপর দৃষ্টি নিবদ্ধ করে সিঙ্গাপুরে থামার পরে ব্লিঙ্কেন মঙ্গোলিয়ায় তার সফর শেষ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat