ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩০
  • ২২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের (বিআর) সেবা প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেনের কার্যক্রম পুনরায় শুরু হবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ হোসেন আজ বিকেলে বাসস’কে বলেন, ‘চলমান কারফিউ শিথিলের সময় কিছু লোকাল, মেল এবং কমিউটার ট্রেন স্বল্প দূরত্বের রুটে পরিচালনা করা হবে।’ জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এ বিষয়ে দুই, তিন দিন পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আজ রাজধানীর রেল ভবনে রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এর আগে ২৪ জুলাই রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেছিলেন যে রেলওয়ে পরের দিন থেকে সীমিত পরিসরে কার্যক্রম পুনরায় শুরু করবে, কিন্তু পরে  সেই সিদ্ধান্ত থেকে রেলওয়ে সরে আসে। 
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে ১৮ জুলাই বিকেল থেকে বাংলাদেশ রেলওয়ে  সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat