ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ২৩৪৭৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এবং ফিলিস্তিনি সূত্র এ কথা জানিয়েছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা তুলকারেম অঞ্চলে একটি সন্ত্রাসী গ্রুপকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর এএফপি’র।
তুলকারেমের থাবেত থাবেত হাসপাতালের পরিচালক এক বিবৃতিতে বলেছেন, তুলকারেমের জেইতা গ্রামের কাছে ফিলিস্তিনের একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলার ‘পাঁচজন শহীদ’ হয়েছে।
ওয়াফা জানায়, ইসরায়েলি একটি সামরিক ড্রোন থেকে চালানো দুটি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়। একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে গাড়িটিতে আগুন ধরে যায়।
ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘আমি হামলাস্থল থেকে  ৫০ মিটারেরও কম দূরত্বে থাকি। আমরা সেখানে একটি বিস্ফোরণের শব্দ পেয়ে এসে একটি গাড়ি আগুন ধরা অবস্থায় দেখতে পাই।’
নাসের বলেন, ‘গাড়িটির পাশে আমরা রাস্তার উপর একটি লাশ পড়ে থাকতে এবং গাড়ির ভিতরে পুড়ে যাওয়া অবস্থায় তিনটি মৃতদেহ দেখেছি।
ওয়াফা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী দ্রুত এলাকাটি বন্ধ করে দেয়।
গাজা উপত্যকায় গত অক্টোবরে শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধের পাশাপাশি পশ্চিম তীরেও সহিংসতা অনেক বেড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat