ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ২৩৪৩৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরীতে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ শনিবার সকাল ১১টায় কালুরঘাট-চাক্তাই ৪ লেন সড়ক নির্মাণ প্রকল্প এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খুব সুন্দরভাবে প্রাচীন নগরী চট্টগ্রাম শহরকে সাজাতে চান। আমাদের চেয়ারম্যান প্রকৃতির কথা চিন্তা করেছেন বিধায় তিনি এই কর্ণফুলী নদী তীর ঘেঁষে নতুন ব্রিজ থেকে কালুরঘাটসহ নগরীর নানা প্রান্তে এক লক্ষ গাছ লাগানো উদ্যোগ নিয়েছেন। এছাড়া নদীর পাড় দিয়ে তিনি রাস্তা, পার্ক ও ওয়াকওয়ে করার পরিকল্পনা করছেন যা চট্টগ্রামকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটি বাসযোগ্য প্রাকৃতিক নগরী হিসেবে গড়ে তুলবে। 
তিনি স্থপতি, নগর পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্ট সকলকে প্রকৃতির কথা মাথায় নিয়ে সকল পরিকল্পনা সাজানোর অনুরোধ করেন।
সভাপতির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, আমি প্রাণ-প্রকৃতি-সমৃদ্ধ একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে চাই, যেখানে নগরীর শিশুরা খেলতে পারবে, যুবক-বৃদ্ধরা বিকালে প্রাকৃতিক পরিবেশে হাঁটাহাঁটি করবে। 
বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে সিডিএ চেয়ারম্যান বলেন, নতুন ব্রিজ থেকে কালুরঘাট পর্যন্ত এ সড়কের দু’পাশে ফুল, ফল ও ঔষুধি গাছ লাগানো হবে। যেখানে নানা রঙের ফুল ফুটবে। আমরা পর্যায়ক্রমে এই এক লাখ গাছ আমাদের চলমান প্রকল্প এলাকায় লাগাবো। এছাড়া চট্টগ্রামকে বাসযোগ্য করে গড়ে তুলতে সকলে সহযোগিতা করবেন এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সিস্টেম এনালিস্ট মো. মোস্তফা জামালের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বোর্ড মেম্বার জসিম উদ্দিন শাহ, স্থপতি আশিক ইমরান, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্, প্রকল্প পরিচালক রাজীব দাশ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাবিবুর রহমান এবং সিডিএ’র সকল কর্মকর্তা কর্মচারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat