ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৪
  • ২৩৪৪৫৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে দেশব্যাপী জামায়াত, শিবির ও বিএনপিসহ স্বাধীনতা বিরোধীদের ধ্বংসাত্মক কার্যকলাপ ও নৈরাজ্যের বিরুদ্ধে আজ প্রতিবাদ সমাবেশ করেছে শরীয়তপুরের সর্বস্তরের আইনজীবীরা।
আজ রোববার বেলা ১১টায় শরীয়তপুর সদরের জিরোপয়েন্টে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আবু হানিফ মিয়া, সাধারণ সম্পাদক এ্যাড. তাজুল ইসলাম, পিপি এ্যাড, মির্জা হযরত আলী, এ্যাড. আলমগীর হোসেন, জজ কোর্টের এ্যাড. আব্দুল জব্বার, এ্যাড. আবুল কালাম আজাদ, জেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. অমিত ঘটক চৌধুরী প্রমূখ। এছাড়াও শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সর্ব স্তরের আইনজীবীগণ সমাবেশে অংশগ্রহণ করে নৈরাজ্য বিরোধী স্লোগান দেন।
জেলার স্থিতিশীল অবস্থা বজায় রাখতে ভোর থেকেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শরীয়তপুর-ঢাকা মহাসড়ক, খুলনা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কসহ সকল সড়ক যোগাযোগ নির্বিঘœ রাখতে জমায়েত কর্মসূচির মাধ্যমে অবস্থান করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রেখেছে।
বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢুকে পড়া জাময়াাত, শিবির ও বিএনপিসহ দেশের সম্পদ নষ্ট করার নিমিত্তে নৈরাজ্য সৃষ্টিকারীদের রুখে দিতে দেশের শান্তিকামী জনতাকে সোচ্চার হওয়ার আহবান জানান। বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নধারাকে রুখে দিতে যে সকল ষড়যন্ত্রকারীরা ছাত্র আন্দোলকে সহিংসতায় রুপ দিয়ে নির্বাচিত সরকারের পতনের আন্দোলনে পরিণত করতে চায় তাদের বিষয়ে সদা সজাগ থাকারও আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat