ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৫
  • ২৩৪৩২৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা ও ইসলামাবাদ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ সভা আয়োজনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। দেশ দুটির মধ্যে শেষ বৈঠক ২০১০ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং ২০০৫ সালে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফররত অতিরিক্ত সচিব (এশিয়া প্রশান্ত মহাসাগরীয়) ইমরান আহমেদ সিদ্দিকী আজ বুধবার মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করার সময় এই আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সিদ্দিকী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে লেখা পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর একটি চিঠি পররাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর করেন। 

সাক্ষাৎকালে উভয় পক্ষ ২০২৪ সালের ডিসেম্বরে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে কায়রোতে ও ২০২৪ সালের সেপ্টেম্বরে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কথা স্মরণ করে।

তারা ২০২৪ সালের অক্টোবরে সামোয়ার রাজধানী আপিয়ায় কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের কথাও স্মরণ করেন।

বাণিজ্য বৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি কমাতে সহযোগিতা জোরদার করার বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত ছিল।

উভয় পক্ষই পাকিস্তান থেকে বাংলাদেশে বেশ কয়েকটি বাণিজ্য প্রতিনিধি দলের সাম্প্রতিক সফরে সন্তুষ্টি প্রকাশ করে এবং বাংলাদেশ থেকে পণ্য-নির্দিষ্ট বাণিজ্য প্রতিনিধি দলের পাকিস্তান সফরের গুরুত্বের ওপর জোর দেয়।

এ সময় পর্যটন,দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ,সাংস্কৃতিক বিনিময়, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমস্যা এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে সার্ক, ওআইসি ও ডি-৮ এর মাধ্যমে আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার গুরুত্বও তুলে ধরা হয়।

এ সময় সিদ্দিকীর সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat