ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ৩৪৪৫৪৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বন্দর নগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

অধ্যাপক ইউনূস সাংবাদিকদের প্রতি চট্টগ্রামের জলাবদ্ধতা সংকট নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।

এছাড়া তিনি বিশেষজ্ঞদের চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতির ওপর নজর রাখারও আহ্বান জানান।

জলাবদ্ধতাকে প্রতীকী সমস্যা ও এক জটিল সংকট আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, স্থানীয় প্রশাসন যেন দীর্ঘদিনের এই সমস্যার কার্যকর সমাধানের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন প্রধান উপদেষ্টাকে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা পরিস্থিতি সম্পর্কে একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি. আর আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান উপদেষ্টার স্পেশাল এনভয় লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat