ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৩
  • ১৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আপনার গুগল অ্যাকাউন্টটি যদি কখনও ভুলে যান তবে আপনি কী করবেন? ধরুন অ্যাকাউন্টটির পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন বা কোন কারনে লগ ইন করতে পারছেন না কিন্তু সেখানে কোন গুরুত্বপূর্ণ নথি রয়েছে। এরকম অবস্থায় অনেক সময়ই আমাদের কিছুই করার থাকে না। তবে  কিছু বিষয় জানা থাকলে এই সমস্যার সমাধান করা যায়। কীভাবে হবে সমাধানঃ  আপনার গুগল অ্যাকাউন্টে যদি আগে থেকেই রিকভারি ফোন নম্বর ও ইমেইল যোগ করে রাখেন তবে ভবিষ্যতে সেটি আপনার অ্যাকাউন্ট বাঁচাতে সাহায্য করবে। তবে তার আগে জানতে হবে রিকভারি ফোন নম্বর ও ইমেইল যুক্ত করার নিয়ম। যেভাবে শুরু করবেনঃ ১। প্রথমে যেতে হবে গুগলে। সার্চ বারে  ‘মাইএকাউন্ট.গুগল.কম’ লিখে সার্চ করলেই গুগলের পেইজ খুলে যাবে। ২। পেইজের প্রথম দিকে লগ ইন অপশন রয়েছে। লগ ইন করে সেখান থেকে ‘ডিভাইস এক্টিভিটি অ্যান্ড সিকিউরিটি ইভেন্টস’ এ ক্লিক করুন। ৩। এর পর নতুন একটি অ্যাড্রেস আসার পর নিচের দিকে স্ক্রল করলেই পাবেন অ্যাকাউন্ট রিকভারি অপশন। ৪। এই অপশন থেকে রিকভারি ইমেইল এ গিয়ে আপনি অন্য একটি ইমেইল অ্যাড্রেস যুক্ত করতে পারবেন, যা বর্তমান অ্যাকাউন্ট লক হয়ে গেলে পুনরুদ্ধার করতে কাজে লাগবে। ৫। একই ভাবে পরের অপশনে গিয়ে ফোন নম্বর যুক্ত করতে পারবেন। তথ্যগুলো যুক্ত হওয়ার পর আপনার ফোনে গুগল অ্যাকাউন্ট আপডেট হওয়ার একটি ম্যাসেজ আসবে। পরবর্তীতে  গুগল অ্যাকাউন্ট লক হয়ে গেলে এই নম্বর ও রিকভারি অ্যাকাউন্ট দিয়েই আপনি পুনরায় অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat