ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৭
  • ৯৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- গোপালগঞ্জে ধান বোঝাই একটি ট্রাক উল্টে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন। তারা সবাই ধান কাটা শ্রমিক। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। নিহতরা হলেন কামরুল কাজী (৬৫), মাইনুল (৫০) ও মাহামুদুল হাসান ময়না (৪০)। এই ঘটনায় আহতরা হলেন, রফিকুল ইসলাম (৩৮), আব্দুর রাজ্জাক (৩০), আনিচ সরদার, শহিদ (৫০), মাহমুদ (৫৫)। আহত বাকি পাঁচজনের পরিচয় জানা যায়নি। গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রফিকুল ইসলাম ট্রাকে থাকা ধানের বস্তা আমাদের শরীরের ওপর পড়ে। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, বরিশালের আগৈলঝরার বাকলা গ্রামে ধান কেটে শ্রমিকরা তাদের ভাগের ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা ধানের বস্তা শ্রমিকদের শরীরের উপর পড়ে। এতে ঘটনাস্থলে মাইনুল ও ময়না নিহত হন এবং অপর ১১ শ্রমিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে আনে। এদের মধ্যে কামরুল কাজী গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat