ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৫
  • ৮৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রিয়াল ,বার্সেলোনার চেয়ে একটি ম্যাচ কম খেলেই আছে দ্বিতীয় স্থানে
স্পোর্টস ডেস্ক :-লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে কোনোমতে হার এড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। লাস পালমাসের বিপক্ষে শেষমুহূর্তে জোড়া গোল করে খেলায় সমতা ফিরিয়েছিলেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তিন দিন পরে সেই রোনালদোকে ছাড়াই রিয়াল মাঠে নেমেছিল এইবারের বিপক্ষে। হয়তো কিছুটা শঙ্কা নিয়েই খেলা দেখতে বসেছিলেন রিয়ালের সমর্থকরা। কিন্তু সেই শঙ্কা দারুণভাবে উড়িয়ে দিয়েছেন করিম বেনজেমা, হামেস রদ্রিগেজরা। প্রথমার্ধেই তিনটি গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেছিলেন রিয়ালের এ দুই তারকা ফুটবলার। শেষ পর্যন্ত রিয়াল ম্যাচটি জিতেছে ৪-১ গোলের ব্যবধানে। জোড়া গোল করেছেন বেনজেমা। রদ্রিগেজ ও মার্কো অ্যাসেনসিও করেছেন একটি করে গোল।১৪ ও ২৫ মিনিটের মাথায় পরপর দুটি গোল করেছিলেন বেনজেমা। ২৯ মিনিটে রদ্রিগেজ করেছিলেন ম্যাচের তৃতীয় গোল। আর দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় রিয়ালের চতুর্থ গোলটি এসেছে অ্যাসেনসিওর পা থেকে। ৭২ মিনিটে এইবারের পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করতে পেরেছেন রুবেন পেনা।দারুণ এ জয়ের পরও অবশ্য লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে যেতে পারেনি রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৫৯ পয়েন্ট। রিয়াল অবশ্য বার্সেলোনার চেয়ে একটি ম্যাচ কম খেলেই আছে দ্বিতীয় স্থানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat