ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-০৮-১৭
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলিং ফ্যানে স্ত্রীর লাশ, স্বামীর গলা আংশিক কাটা,দুই শিশু অজ্ঞান অবস্থায়
নিজস্ব প্রতিনিধি:-রাজধানীর গোলাপবাগের একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় আংশিক গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁর স্বামীকে। আর ওই দম্পতির দুই শিশুকে উদ্ধার করা হয়েছে অজ্ঞান অবস্থায়। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম জোছনা বেগম (৩০)। তাঁর স্বামী স্বপন মিয়াকে (৪০) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পারিবারিক দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন জোছনার স্বজনরা।জোছনার চাচাতো ভাই আবদুল করিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণমাধ্যমের কাছে দাবি করেন, স্বপন ও তাঁর স্ত্রী জোছনার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজও স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়ার সংবাদ পেয়ে আমরা তাঁদের বাসায় ছুটে যাই।‘বাসায় পৌঁছে দেখা যায়, জোছনা ফ্যানের সঙ্গে ঝুলে আছেন এবং তাঁর স্বামী স্বপন আংশিক গলা কাটা অবস্থায় বিছানায় পড়ে আছেন। তাঁদের দুই সন্তান ইফতি ও তোহাকেও আহত অবস্থায় পাওয়া যায়।’পরে সবাইকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে বেলা দেড়টার দিকে চিকিৎসক জোছনাকে মৃত ঘোষণা করেন বলে জানান আবদুল করিম।শিশুদের শারীরিক অবস্থা প্রসঙ্গে নিহতের চাচাতো ভাই জানান, ধারণা করা হচ্ছে, দুই সন্তানকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। তাদের পাকস্থলী পরিষ্কার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আর গলাকাটা অবস্থায় স্বপন বর্তমানে হাসপাতালের নাক-কান-গলা বিভাগে চিকিৎসাধীন।জোছনার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat