ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৭
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমরা যেন হীরার খনি আবিষ্কার করতে সক্ষম হয়েছি : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেমন কয়লার খনি খুড়ে খুড়ে হীরা বের হয়, আমার মনে হয়েছে ঠিক সেই ভাবেই যেন হীরার খনি আবিষ্কার করতে সক্ষম হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তান গোয়েন্দা সংস্থার গোপন এই রিপোর্টগুলো থেকেই আমরা সব থেকে মূল্যবান তথ্য আবিষ্কার করতে পারব। শুক্রবার গণভবণ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তৎকালীন পাকিস্তান গোয়েন্দা সংস্থার গোপন নথিগুলো সম্বলিত ‘সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রান্স অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শিরোনামে বইটির ১৪ খণ্ডের প্রথম খণ্ড মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।তিনি আরও বলেন, যে পাকিস্তানকে যুদ্ধ করে আমরা পরাজিত করেছিলাম, সেই পাকিস্তানের অনেক বুদ্ধিজীবী বলছে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও। অর্থাৎ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।ভাষা আন্দোলনসহ বাঙ্গালীর স্বাধীনতার ধারাবাহিক আন্দোলনের গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ১৪ খণ্ডে বইটি হাক্কানী পাবলিশার্স থেকে প্রকাশ করা হয়েছে।ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধু বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেন। পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (আইবি) প্রতিদিন প্রতি মুহূর্তে তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রেরণ করত। এরই ভিত্তিতে বিনা বিচারে আটক, মামলাসহ নানামুখী নির্যাতন চলত। ১৯৪৮ সাল থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুর নামে স্পেশাল ব্রাঞ্চে খোলা ব্যক্তিগত ফাইলে সংরক্ষিত ডকুমেন্ট সংকলন করে গ্রন্থাকারে বের করা হয়েছে।বইটির প্রথম খণ্ড ১৯৪৮ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত প্রাপ্ত ডকুমেন্টের উপর ভিত্তি করে সংকলিত হলেও এ খণ্ডে ১৯৪৭ এর দেশ বিভাগের পূর্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্র রাজনীতিতে সম্পৃক্ততা ও মানবদরদি মনের পরিচয় পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat