ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৩
  • ৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে গাড়ি হামলায় নিহত ৯
আন্তর্জতিক ডেস্ক:-চীনের হেনজিয়াং নগরীতে ভিড়ের মধ্যে এক ব্যক্তি চলন্ত গাড়ি তুলে দেয়ার ঘটনায় ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৩ জন।স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হুনান প্রদেশের হেনজিয়াংয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এক ব্যক্তি লাল রঙের একটি এসইউভি গাড়ি হঠাৎ করেই নগরীর ব্যস্ত বিনজিয়াং স্কয়ারের ভেতর লোকজনের ভিড়ের মাঝে ঢুকিয়ে দেয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।তবে স্থানীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, হামলার শিকার কয়েকজনকে দেখে মনে হয়েছে শুধু গাড়ির আঘাত নয়, তাদেরকে ছুরিকাঘাত করা হয়েছে।এ ঘটনার প্রায় সাথে সাথে ধারণকৃত একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।ভিডিওটিতে দেখা গেছে, গাড়ি হামলার পর জনাকীর্ণ স্কয়ার থেকে ছুটে পালাচ্ছে মানুষ। অনেককে আহতদের সাহায্য করা বা তাদের ওঠানোর জন্য হাঁটু মুড়ে বসে পড়তে দেখা যায়। আশপাশে পড়ে রয়েছে কয়েকটি নিথর দেহ।ঘটনার পরপরই পুলিশ গাড়ির চালককে আটক করেছে। সন্দেহভাজন গাড়িচালকের নাম ইয়াং জানইয়ুন (৫৪) বলে জানিয়েছে পুলিশ।তার বিরুদ্ধে আগেও অপরাধের রেকর্ড আছে বলে জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে বিবিসি জানিয়েছে, ইয়াং এর আগে অগ্নিসংযোগ ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জেল খেটেছে।তবে এটি সন্ত্রাসী হামলা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে হামলাটিকে ‘আঘাত করার উদ্দেশ্যে পরিকল্পিত, বিদ্বেষপূর্ণ গাড়ি চালনার ঘটনা’ বলে ব্যাখ্যা কর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat