ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৩
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ২০৩০ সালের মধ্যেই ৫ম এশিয়ান টাইগার হিসেবে আবির্ভূত হবে : পরিকল্পনা মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের অর্থনৈতিক খাতের আশি ভাগের ওপরে বেসরকারি খাত। সরকারের ভবিষ্যৎ চিন্তা বেসরকারি খাতকে উজ্জীবিত করে, তাদেরকে সকল রকমের সুযোগ সুবিধা প্রদানসহ দরিদ্র কমানো এবং রাজস্ব আদায়ের খাত তৈরি করা। সরকারের উদ্দেশ্য হচ্ছে অর্থনীতিকে এমনভাবে সাজানো যাতে বাইরে যাওয়া বিনিয়োগও ফিরে আসে। সুযোগ সুবিধা পেলে ব্যবসায়ীরা অবশ্যই এদেশে বিনিয়োগ করবে। সরকারের কাজ হবে বিনিয়োগ ও রপ্তানি বান্ধব শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা। মন্ত্রী আজ ঢাকার ওয়েস্টিন হোটেলে দেশের বৃহত্তম দ্বিপক্ষীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ-জার্মান চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) আয়োজিত একটি ব্যবসায়িক নেটওয়ার্কিং বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। মুস্তফা কামাল বলেন, দেশ যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তাতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিজনেস ইনসাইডারের গবেষণায় বেরিয়ে এসেছে ৫ম এশিয়ান টাইগার হবে বাংলাদেশ। তিনি বলেন, আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক যেটি অনুসরণ করে সেই ক্রয়ক্ষমতা সমতার দিক থেকে (পারচেজিং পাওযার প্যারিটি- পিপিপি) ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইরাক, কলম্বিয়ার মতো দেশগুলোকে পিছে ফেলে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ এখন র‌্যাকিংয়ে ৩২ নম্বরে আছে এবং ২০৩০ সালে ৩০ নম্বরে যাবে। এটি নিঃসন্দেহে একটি অসাধারণ অর্জন এদেশের মানুষের জন্য। বিআইডিএ’র নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, বিজিসিসিআই সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বিজিসিসিআই নির্বাহী পরিচালক এম এ মতিন এবং সিইএমএস গ্লোবালের সভাপতি ও গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন নেসা ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat