ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৭
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:-১৫ আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিলো তা জাতির সমানে উন্মোচনের সময় এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন: একজন জেনারেল মেজর ডালিমের সঙ্গে দেখা হওয়ার পর মন্তব্য করেছিলেন ‘ওয়েল ডান মেজর ডালিম’। তিনি কে? তিনি আর কেউ নন জিয়াউর রহমান। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরিকে দেশে ফিরিয়ে আনার দাবিতে কানাডার প্রধানমন্ত্রী বরাবর অনলাইনে এক কোটি সাক্ষর সংগ্রহ কর্মসূচি সূচনা করেন ওবায়দুল কাদের। এসময় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন: এ কথার অর্থ কী? ১৫ আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্যে এই জিয়াউর রহমান ছিলেন। বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন কে? তিনি জিয়াউর রহমান। এই খুনীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিলেন কে? জিয়াউর রহমান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: ১৫ আগস্টের খুনিদের বিচার হবে না এই মর্মে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিলেন জিয়াউর রহমান। এই খুনিদের বিচার কাজ বন্ধ করতে পঞ্চম সংশোধনীতে ইনডেমনিটি অর্ডিন্যান্স যুক্ত করেছিলেন কে? এই জিয়াউর রহমান। লাখো শহীদের রক্তে অর্জিত সংবিধানে কেন ইনডেমনিটি অর্ডিন্যান্স যুক্ত করা হয়েছিল? সেই প্রশ্নের জবাব বিএনপি এখনও দেয়নি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিদেশে পালিয়ে থাকা ৬ জনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার করা হয়েছে। এখনও ৬ জন খুনি বিদেশে পালিয়ে রয়েছে। এর মধ্যে রাশেদ চৌধুরী পালিয়ে আছে যুক্তরাষ্ট্রে। রাজনৈতিক আশ্রয়ে সে সেখানে বসবাস করছে তাকে ফিরিয়ে আনতে ট্রাম্প সরকারের সাথে আলোচনা চলছে। এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারও আমাদের সহযোগিতা করছে। যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।এছাড়া নূর চৌধুরী কানাডায় পালিয়ে আছে। কিন্তু কানাডার আইনে কাউকে মৃত্যুদণ্ড দেয়ার বিধান নেই। আমরা চেষ্টা করছি এই আইন শিথিল করে তাকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে। এ লক্ষ্যে কানাডার আদালতে বাংলাদেশ সরকার একটি মামলাও দায়ের করেছে। পাশাপাশি আলাপ-আলোচনাও অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat