ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৯
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেসরকারি খাতের কর্মজীবীদের জন্য পেনশন চালু করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের কর্মজীবীদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণমূলক সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, প্রাথমিক পর্যায়ে পেনশন কর্তৃপক্ষ গঠন করে সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের কার্যক্রম শুরু করা হবে। প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো চূড়ান্তকরণের পর সংশ্লিষ্ট সাবসিডিয়ারি অফিস স্থাপনসহ পেনশন কার্যক্রম চালু করা সম্ভব হবে। পেনশন কর্তৃপক্ষ গঠনের সাথে সাথে বেসরকারি পর্যায়ে নিয়োজিত সকল কর্মজীবী মানুষের জন্য একটি সুগঠিত, টেকসই ও বৈষম্যহীন সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে এর প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। এদিকে আরেক প্রশ্নে জবাবে প্রধানমন্ত্রী বলেন:সহানুভূতি দেখাতে গিয়ে যেখানে অপমান হতে হয় সেখানে যাবার কোনো ইচ্ছে নেই।বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে থাকার কোনো সুযোগ নেই।রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এরই মধ্যে মিয়ানমারের সঙ্গে ৩টি চুক্তি হয়েছে। কিন্তু মিয়ানমার সে বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না। তবে প্রধানমন্ত্রীর প্রত্যাশা বাংলাদেশ রোহিঙ্গাদের বিষয়ে যে আন্তর্জাতিক জনমত সৃষ্টি করেছে সেজন্য আন্তর্জাতিক চাপের মুখে তাদের ফেরত নিবে। জাতীয় পার্টির সংসদ সদস্য, ফকরুল ইমাম সম্পূরক প্রশ্নে, প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, দেশের যে রাজনৈতিক অভিমান রয়েছে তা কিভাবে সমাধান হবে? প্রশ্নটি সম্পূরক না হলেও তার উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দু’মেয়াদে আওয়ামী লীগ সরকার দেশের যোগাযোগ খাতে যে উন্নয়ন করেছে তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পাটুরিয়া-দৌলতদিয়াতে ২য় পদ্মাসেতু তৈরির পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat