ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-০৯-২০
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এস কে সিনহার লেখা বইয়ের তথ্য মনগড়া : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:-সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার লেখা বইয়ের তথ্য মনগড়া দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তিনি বিদেশে বসে মনগড়া ও ভুতুরে বক্তব্য বইয়ে তুলে ধরেছেন।’
ওবায়দুল কাদের বলেন, তার অন্তরজ্বালা আমরা বুঝি। তিনি কিভাবে বিদায় নিয়েছেন তা সবারই জানা। তিনি এইগুলো প্রধান বিচারপতি থাকাকালে কেন বললেন না? আর জনগণের কাছে এসেই বা কেন বললেন না?
আজ বৃহস্পতিবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মনবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘তার এ ধরনের বক্তব্যের জবাব দেয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
প্রসঙ্গত, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে আত্মজীবনীমূলক বই প্রকাশিত হয়েছে। বইয়ে এস কে সিনহা দাবি করেছেন, তিনি দেশ ছেড়েছেন ‘হুমকির মুখে’; একই কারণে বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠাতে বাধ্য হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat