ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-১০-২৫
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষায় সব ধরনের নীতি সহায়তা অব্যাহত থাকবে : শিল্পমন্ত্রী
নিউজ ডেস্ক:-দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষায় সব ধরনের নীতি সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, নিজস্ব শিল্পের বিকাশ এবং আমদানিবিকল্প পণ্য উৎপাদনের জন্য সরকার বিদ্যমান নীতিমালা অনুযায়ী শুল্ক সুবিধাসহ উদ্যোক্তাদের যে কোনো সহায়তা দিতে প্রস্তুত। তিনি রপ্তানির পরিবর্তে দেশেই জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব আমদানিবিকল্প শিল্প গড়ে তুলতে শিল্পোদ্যাক্তাদের পরামর্শ দেন। শিল্পমন্ত্রী আজ সেমস্-গ্লোবাল-ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক আয়োজিত “২য় ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৮”, “২১তম পাওয়ার বাংলাদেশ এক্সপো ২০১৮” এবং “২৩তম কন-এক্সপো বাংলাদেশ ২০১৮” শীর্ষক ত্রিমাত্রিক প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সুয়েকা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী বলেন, দেশব্যাপী শিল্প সহায়ক অবকাঠামো গড়ে তুলতে সরকার গত দশ বছরে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। ইলেক্ট্রনিক পণ্যের গুণগতমান নিশ্চিত করতে বিএসটিআই ‘এনার্জি এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ডস্ অ্যান্ড লেবেলিং মান প্রণয়ন এবং এনার্জি স্টার লেবেল সনদ দিচ্ছে। ফলে ভোক্তা সাধারণ, ইলেক্ট্রনিক পণ্যের উৎপাদক, আমদানিকারকসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে বিদ্যুৎসাশ্রয়ী পণ্য ও নিরাপদ নির্মাণসামগ্রী ব্যবহারের সচেতনতা বাড়ছে। পাশাপাশি ভোক্তা পর্যায়ে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে নি¤œমানের বোতল ও জারের পানি বাজারজাতের বিরুদ্ধে বিএসটিআই এর বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সেমস্-গ্লোবাল-ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব বেগম রুখসানা কাদের, পারটেক্স স্টার গ্রæপের চিফ অপারেটিং অফিসার খালিদ মাহমুদ, এম. আলম অ্যান্ড কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলম এবং ম্যাক্স গ্রæপের নির্বাহী পরিচালক কাজী ইয়ামিনুর রশিদ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat