ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-১০-২৭
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী জেলার কলাপাড়ায় ২১ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-পটুয়াখালী জেলার কলাপাড়ায় পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১৬টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী পটুয়াখালীর পায়রায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দাগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তৈরি ‘স্বপ্নের ঠিকানা’ নামের পুনর্বাসন পল্লি উদ্বোধন করেন। এ সময় তিনি ওই ২১ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করেন।
এর আগে প্রধানমন্ত্রী পুনর্বাসন পল্লি পরিদর্শনকালে মাছের পোনা অবমুক্ত করেন ও বৃক্ষরোপণ করেন। পরে তিনি সেখানেই সুধী সমাবেশে অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর পায়রার যান। তিনি বিকেলে বরগুনার তালতলী উপজেলায় আয়োজিত জনসভায় যোগদান এবং বরগুনায় আরো ২১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat