ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-১১-১৯
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরমাণু আলোচনার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর
আন্তর্জতিক ডেস্ক:-ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জারেমি হান্ট পরমাণু চুক্তি ও ইরানের বিভিন্ন কারাগারে বন্দি যুক্তরাজ্যের নাগরিকদের মুক্তির ব্যাপারে আলোচনার জন্য সোমবার এই প্রথমবারের মত তেহরান সফরে যাচ্ছেন। খবর এএফপি’র। ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করার কয়েকদিন পর গত সপ্তাহে জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, তেহরান বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে করা তাদের পারমাণবিক চুক্তির বিভিন্ন শর্ত মেনে চলছে। যুক্তরাষ্ট্র এ আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে তেহরানের ওপর চাপ বৃদ্ধি এবং একতরফা ইরানের বিরুদ্ধে কয়েক দফা অবরোধ আরোপ করে। ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর হান্টের এ সফর অনুষ্ঠিত হচ্ছে। আর এটি হচ্ছে পশ্চিমা দেশের কোন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম তেহরান সফর। লন্ডনে দেয়া এক বিবৃতিতে হান্ট বলেন, ‘ইরানের পারমাণবিক হুমকি দূর করে মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করার ক্ষেত্রে ইরানের পারমাণবিক চুক্তিটি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। পরমাণু সংক্রান্ত অবরোধ থেকে পরিত্রাণ পেতে ইউরোপীয় প্রচেষ্টা বিষয়ে আলোচনার জন্য হান্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়া সিরিয়া ও ইয়েমেন সংঘাতে ইরানের ভূমিকা এবং বন্দি থাকা ব্রিটেন ও ইরানের দ্বৈত নাগরিকদের চলমান বিভিন্ন মামলার বিষয় নিয়েও হান্টের আলোচনার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat