ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-১১-২১
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হচ্ছে আজ
নিউজ ডেস্ক:-আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হচ্ছে আজ বুধবার। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ময়মনসিংহের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়।
আজ ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং বিএনপির সাংগঠনিক বিভাগ ফরিদপুরের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ পর্ব শেষ হবে। এর আগে গতকালও দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে যথারীতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে স্কাইপে নয়, বিকল্প মাধ্যমে তিনি ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার নেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎকার দিতে আসা মনোনয়ন প্রত্যাশীরা এসব কথা বলেন।
সাক্ষাৎকার নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর রায়সহ মনোনয়ন বোডের্র সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat