ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-১১-২৩
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর লেমুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ৪
নিউজ ডেস্ক:–ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর লেমুয়ায় সড়ক দুর্ঘটনায় সাইদুল ইসলাম (৪৮) ও মানিক (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। শুক্রবার ভোরে ফেনীর লেমুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুলের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরে এবং মানিকের বাড়ি একই জেলা ইশ্বরগঞ্জে বলে জানায় পুলিশ। তারা দুজনই ট্রাকের শ্রমিক।
আহতরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার ইমাম হোসেনের ছেলে নুরুল ইসলাম (১৯), নরসিংদী জেলার মাদবদী এলাকার শাহপরাণ (৩০), একই জেলার সদারচর এলাকার তানভীর ইসলামের ছেলে দ্বীন ইসলাম (৩০) ও মাদবদী এলাকার আকবর আলীর ছেলে জুয়েল (২৫)। তাদের ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ফেনীর লেমুয়া সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে ট্রাকটিতে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। এতে ট্রাকের ভেতরে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন চারজন। ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে আছে। চালক আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat