ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-১১-২৮
  • ৪০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এবারের নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ: তোফায়েল আহমেদ
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবারের নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে আগামী ৩০ ডিসেম্বর। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেছে, তারাও নির্বাচনে অংশ নিচ্ছে।
বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ভোলা-১ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়োন পত্র জমা দান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে নির্বাচন কমিশন দ্বায়িত্ব পালন করছে। এব্যাপারে কোন সন্দেহ নেই যে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে।আন্তর্জাতিক বিশ্বে আমাদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে। তিনি বলেন, বিএনপি অবশ্যই উপলব্ধি করেছে জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস রাজনীতির পথ নয়। সেই জন্য তারা এখন স্বাভাবিক পথে এসে এই নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তোফায়েল আরো বলেন, আজকে বাংলাদেশে পদ্মা ব্রিজসহ অনেক বড় বড় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।একটি সরকারের যদি ধারাবাহিকতা থাকে, তবে সেই সরকার যে উন্নয়ন করতে পারে এটা ২০০৯ সালে সরকার গঠন করে আজ প্রায় ১০ বছর হলো এটা আমরা প্রমাণ করতে পেরেছি। আওয়ামী লীগের প্রবীন এই নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, এদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকায় ভোট দিয়ে আবারো ৫ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব অর্পণ করবে। শেখ হাসিনা দেশটাকে উন্নয়নে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হতে চলেছি। অচিরেই আমরা হবো উন্নত দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বাংলাদেশের যেই অবশিষ্ট কাজটুকু রয়েছে সেটা আমরা শেষ করতে পারব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat