ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-১১-৩০
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেলপথের পুনঃসংযোগ পর্যবেক্ষণে উ. কোরিয়ায় গেলেন দ. কোরিয়ার কর্মকর্তারা
আন্তর্জতিক ডেস্ক:-দক্ষিণ কোরিয়ার প্রকৌশলী ও কর্মকর্তাদের বহনকারী একটি ট্রেন শুক্রবার উত্তর কোরিয়ায় গেছে। দুই কোরিয়ার মধ্যে রেলপথ পুনঃসংযোগে ঐতিহাসিক যৌথ পর্যবেক্ষণের কাজ শুরু করতে তারা দেশটিতে গেলেন। খবর এএফপি’র। এ বছরের গোড়ার দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে স্বাক্ষরিত চুক্তিগুলোর অন্যতম ছিল রেলপথ সংযোগ চুক্তি। ২০০৭ সালের পর এই প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া থেকে একটি ট্রেন উত্তর কোরিয়ায় প্রবেশ করলো। শুক্রবার টেলিভিশনের এক ফুটেজে আন্তঃকোরীয় সীমান্তের পশ্চিমাংশের অতি কাছের টার্মিনাল দক্ষিণ কোরিয়ার ডোরাসান স্টেশন থেকে লাল, সাদা ও নীল রঙের একটি ট্রেন উত্তর কোরিয়ার উদ্দেশে বেরিয়ে যেতে দেখা যায়। ট্রেনটিতে লাগানো একটি ব্যানারে লেখা ছিল ‘আয়রন হর্স এখন শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে চলছে।’ পরিবহন মন্ত্রী কিম হিউন-মী বলেন, ‘রেলপথ পুনরায় চালু করা উত্তর ও দক্ষিণের যৌথ সমৃদ্ধি শুরুর ইঙ্গিত বহন করছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat