ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স

  • প্রকাশিত : ২০১৮-১২-০১
  • ২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি অনেক দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করেছে। কই, আওয়ামী লীগ তো লাখ লাখ ডলার দিয়ে লবিস্ট নিয়োগ করতে যায়নি? বিএনপি লাখ লাখ ডলার খরচ করেও মার্কিনিদের সাড়া পাচ্ছে না, অন্যায় আর অসত্যের সঙ্গে কেউ থাকে না।’
শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি অগণতান্ত্রিক আচরণ করতে থাকবে, আর অন্যরা সমর্থন করতে থাকবে, এটা হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র কি আমাদের কথায় চলে? শেখ হাসিনা সরকারের আন্ডারে না কি তারা? ওদের নিজস্ব সত্তা আছে। মার্কিন যুক্তরাষ্ট্র কার পক্ষে থাকবে, আর কার পক্ষে থাকবে না, এটা মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়াশিংটনের ব্যাপার। জামায়াত-শিবির নিষিদ্ধ করা বিষয়ে মার্কিন প্রতিবেদনের ওপর সরকার কোনো পদক্ষেপ নেবে কি না? এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, এই বিষয়টা এখন সরকারের এখতিয়ারে নেই। ২৪ দিন বাকি, এই সময় সামনে রেখে আদালতও তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব বলে মনে হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat