ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-১২-০২
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্দেশনা না মেনে ভর্তি হলে তার দায় নেবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:–স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখতে যেসব মেডিকেল কলেজকে নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলোতে ভর্তি হলে তার দায় সরকার নেবে না।
রবিবার সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, নির্দেশ অমান্য করে যে সব শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন বাতিল করার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, দেশে চিকিৎসা শিক্ষার মান সমুন্নত রাখতে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা অনুসরণে সরকার কঠোর অবস্থান বজায় রাখবে। এজন্য নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ছাত্রছাত্রী ভর্তি করলে তাদের রেজিস্ট্রেশন বাতিলের জন্য বিএমডিসিকে ব্যবস্থা নিতে বলে দেওয়া হয়েছে। সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সালান, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইহতেশামুল হক দুলাল, বিএমডিসি সভাপতি অধ্যাপক ডা. সহিদুল্লাহসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সিলেটের রাগীব-বারেয়া মেডিকেল কলেজ পরিচালনায় দীর্ঘদিনের অনিয়মের জন্য জরিমানা ও আসন সংখ্যা কমানোসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিতে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবকে দায়িত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি আদেশে নতুন শিক্ষার্থী ভর্তি না করার জন্য যেসব কলেজ তালিকাভূক্ত সেগুলো এখনো ছাত্র ভর্তির চেষ্টা চালাচ্ছে। ঐসব কলেজে ভর্তি হলে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাতিলের জন্য বিএমডিসিকে অগ্রিম নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও দৈনিক পত্রিকাগুলোতে শিগগির প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat