ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-১২-০৭
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জেটি ও হুয়াইও’র পণ্য ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে জাপান
আন্তর্জতিক ডেস্ক:-জাপান সরকার চীনের বৃহৎ মোবাইল কোম্পানি হুয়াইও এবং জেটির তৈরি টেলিকম পণ্যের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে। সাইবার সিকিউরিটি নিয়ে শঙ্কা থাকায় তারা এ পদক্ষেপ নিচ্ছে। শুক্রবার বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে এ কথা জানানো হয়। খবর এএফপির। বহুল প্রচারিত ইয়োমিউরি শিম্বুন জানায়, সরকার হুয়াইও ও জেটির পণ্য ব্যবহার করা থেকে বিরত রাখতে যত দ্রুত সম্ভব সোমবার আভ্যন্তরীণ আইন সংশোধন করতে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক সরকারি সূত্রের বরাত দিয়ে ইয়োমিউরি সংবাদপত্র জানায়, সাইবার হামলায় ব্যবহার করা হয় এমন ধরণের ভাইরাস থাকার শঙ্কায় এ দুই কোম্পানির তৈরি পণ্যের ব্যবহার এড়াতে যুক্তরাষ্ট্র অনুরোধ জানানোর পর জাপান এমন পদক্ষেপ নিতে যাচ্ছে। এতে আরো বলা হয়, এই দুই কোম্পানির যন্ত্রাংশ দিয়ে তৈরি দেশীয় পণ্যও সরকারি কাজে ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়া হয়। ইয়োমিউরি আরো জানায়, সরকার সরাসরি এই দুই কোম্পানির পণ্যগুলোর নাম বলতে চাচ্ছে না। চীনকে ক্ষুব্ধ না করতেই জাপান সরকার এমন কৌশল নিয়েছে। এ প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিহিদ সুগা বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি আরো জানান, সাইবার সিকিউরিটি ইস্যুতে জাপান যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে। উল্লেখ্য, কানাডায় হুয়াইও’র শীর্ষ নির্বাহী কর্মকর্তা গ্রেফতারের পর এই প্রতিবেদন প্রকাশ পেলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat