ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-১২-০৯
  • ৩২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেষ মুহূর্তে বিএনপির ৯ প্রার্থী বদল
নিউজ ডেস্ক:–একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেষ মুহূর্তে ৯ আসনে প্রার্থী বদল করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। আজ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত নির্বাচন কমিশন বরাবর পাঠানো নয়টি আবেদনে এই প্রার্থী পরিবর্তন করার কথা বলা হয়েছে। আবেদনে সংসদীয় আসন নং ৬৭ তে (সিরাজগঞ্জ-৬) কামরুদ্দিন এহিয়া খান মজলিশের স্থলে এম. এ মুহিতকে, আসন নং ১৬৮ তে (মানিকগঞ্জ-১) খন্দকার আব্দুল হামীদ ডাবলুর স্থলে এস এ জিন্নাহ কবীরকে, আসন নং ২৩ -এ (রংপুর-৫) মোফাখখারুল ইসলাম নবাবের স্থলে মোহাম্মদ গোলাম রব্বানীকে, আসন নং ২৮৪ তে (চট্টগ্রাম-৭) কুতুব উদ্দিন বাহারের স্থলে মোঃ নুরুল আলমকে, আসন নং ৪৬ তে (নওগাঁ-১) মোঃ মোস্তাফিজুর রহমানের স্থলে মোঃ ছালেক চৌধুরীকে, আসন নং ১৪৪ তে (শেরপুর-২) এ কে এম মুখলেছুর রহমান রিপনের স্থলে মোহাম্মদ ফাহিম চৌধুরীকে, আসন নং ২১৭ তে (গোপালগঞ্জ-৩) এসএম আফজাল হোসেনের স্থলে এস. এম. জিলানীকে, আসন নং ৫৮ তে (নাটোর-১) কামরুন নাহারের স্থলে মুনজুরুুল ইসলামকে, আসন নং ৫৬ তে (রাজশাহী-৫) অধ্যাপক নজরুল ইসলামের স্থলে মোঃ নাদিম মোস্তফাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানানো হয়। আবেদনগুলি রবিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয় গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat