ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৪
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচিতদের শপথ গ্রহণে বাধা দিচ্ছেন কেন : ঐক্যফ্রন্টকে মোহাম্মদ নাসিম
নিউজ ডেস্ক:-আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশ্যে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগনের দেয়া ভোটে যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ করতে বাধা দিচ্ছেন কেন। তিনি বলেন, ‘যারা জনগনের ভোটে নির্বাচিত হয়েছেন, তারা সংসদে আসুক। তাদের বাধা দেওয়া তো গণতান্ত্রিক অধিকার হতে পারে না। তারা তো জনগনের ভোটে নির্বাচিত। তারা এসে সংসদে আপনাদের পক্ষে কথা বলুক।’ মোহাম্মদ নাসিম আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউড মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় এই দোয়া মহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি। সংগঠনের মহসচিব হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, কৃষকলীগ নেতা এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন। ঐক্যফ্রন্টের নেতাদের শপথ গ্রহনের আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে চাইলে সংসদের কোন বিকল্প নাই। আপনারা জনগনের ভোটে নির্বাচিত হয়েছেন। আমরাও চাই সংসদ প্রাণবন্ত হোক। আপনারা শপথ নিয়ে সংসদে এসে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিন। বাংলাদেশে আন্দোলন করে এখন কিছু হবে না। এখন পথ হচ্ছে একটাই, সংসদে এসে কথা বলা। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর করতে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খল বাহিনীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘প্রশাসন ও ইসিকে বলবো উপজেলা নির্বাচন সুষ্ঠ করতে যা যা করা দরকার তাই করবেন। কারণ মানুষ ভোট দিতে চায়। তাই নির্বাচন উৎসব মুখর করার দায়িত্ব আপনাদের।’ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী চান উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ হোক। নির্বাচন কমিশনকে বলি শুধু কথা শুনতে চাই না, কাজে প্রমান চাই।’ অনুষ্ঠানের শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat