ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৬
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রশাসনিক ট্রাইব্যুনালের স্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে : আইনমন্ত্রী
নিউজ ডেস্ক:-আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রশাসনিক ট্রাইব্যুনালের স্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে। তিনি আজ বুধবার ঢাকায় নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনজীবী সমিতির বার্ষিক ভোজসভায় বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। আইনমন্ত্রী বলেন, ‘আমি জেনেছি ৩৫ বছর যাবৎ এই ট্রাইব্যুনাল অস্থায়ী স্থাপনায় রয়েছে। এই ট্রাইব্যুনালের বর্তমান জায়গা নিয়ে কিছু সমস্যাও আছে। এ সমস্যা নিরসন করে এর একটি স্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে।’ সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে এ সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, প্রশাসনিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি (অব.) একেএম ফজলুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat