ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৭
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনিজুয়েলায় আটক মার্কিন সাংবাদিকদের মুক্তি দাবি যুক্তরাষ্ট্রের
আন্তর্জতিক ডেস্ক:- যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় আটক এক মার্কিন সাংবাদিককে অবিলম্বে ছেড়ে দেয়ার দাবি জানিয়েছে। কোডি ওয়েডল নামের ওই সাংবাদিক কয়েক বছর ধরে ভেনিজুয়েলায় এবিসি নিউজ ও মিয়ামি হেরাল্ডসহ বিভিন্ন মার্কিন গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। খবর এএফপি’র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী কিমবার্লি ব্রেইয়ার টুইটারে এক বার্তায় জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তর আমেরিকান সাংবাদিকের আটকের ব্যাপারে ‘অবগত রয়েছে এবং এ ব্যাপারে তারা গভীরভাবে উদ্বিগ্ন।’ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অভিযুক্ত করে তিনি লিখেছেন, ‘সাংবাদিক হওয়া কোন অপরাধ নয়। আমরা অবিলম্বে অক্ষত অবস্থায় ওই সাংবাদিকের মুক্তি চাই।’ কারাকাসের একটি এনজিও স্পাসিও পাবলিকো ওয়েডলের নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করে। ভেনিজুয়েলার ন্যাশনাল ইউনিয়ন অব প্রেস ওয়ার্কার্সের মতে, সকাল আটটায় ওয়েডলকে তার কারাকাসের বাসস্থান থেকে আটক করা হয়। তার কাজের যাবতীয় সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat