ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৭
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্রষ্টা নারীকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন : শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক:- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সামজিকভাবে নানা প্রতিবন্ধকের শিকার হতে হয়। এসব প্রতিবন্ধক দূর করতে আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। আজ সকালে রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৯’ উপলক্ষে জাতীয় অধ্যাপক ডা. শাহেলা খাতুনকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এম. এ আজাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, এশিয়াটিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক মাহফুজা খাতুন ও জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন প্রমুখ বক্তব্য দেন। শিক্ষামন্ত্রী বলেন, নারীকে সৃষ্টিকর্তা শ্রেষ্ঠত্ব দিয়েই তৈরি করেছেন। মানুষের জন্ম হয়েছে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি বলেন, ‘নারীই কেবল গর্ভধারণ করতে পারে। প্রতিটি জন্মের সময় নারী মৃত্যুর ঝুঁকিতে থাকেন। স্রষ্টা কেন নারীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন? কারণ নারীই এই ভার বহন করতে সক্ষম। এই দিক দিয়ে নারীই শ্রেষ্ঠ। নারী এই ক্ষেত্রে সক্ষম, অন্য কেউ এই ভার বহন করতে পারবে না।’ মন্ত্রী বলেন, ‘ভাষাও অনেক ক্ষেত্রে জেন্ডার ব্যালেন্সড নয়। যেমন ডাইনী, পেত্নী, শাকচুন্নীর মত শব্দের কোন পুরুষ বাচক শব্দ নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat