ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৮
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমি অনাচার করতে চাইনি, ‘বান্ধobi’ নিয়ে রাবা খান
বিনোদন ডেস্ক:- উপস্থাপক ও ইউটিউবার রাবা খান প্রথমবারের মতো বই লিখেছন। ‘বান্ধobi’ শিরোনামে বইটি  প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাঁকে নেয় শুরু হয় সমালোচনা, বিতর্ক ও আলোচনা। এর কারণ বইটি ইংরেজি ভাষা ও ইংরেজি হরফে বাংলার সংমিশ্রণে লেখা। এর কারণ কী? রাবা বলেন, ‘আমি বইটা খুব সহজ ও কথোপকথোন ভাষায় লিখেছি। অন্য পাঠকরা সহজে যাতে বুঝতে পারে তাই এভাবে লিখেছি। বইয়ের টাইটেল আমি বাংলিশ করে লিখেছি এর কারণ বইয়ের ভিতরের গল্পগুলো সম্পর্কে আমি পাঠককে স্পষ্ট ধারণা দিতে চেয়েছি। বইটিতে উদ্বেগ, অনিরাপদ, গ্রহণ, ভয়, ব্যর্থতার নানা বিষয় নিয়ে আমি লিখেছি। নয়জন নারীর গল্প বইটিতে আমি এনেছি, যে নারীরা আমাকে উৎসাহিত করেছে নানা ভাবে। গল্পগুলো তাঁদের নিয়েই লেখা। এখানে একা মায়ের গল্প যেমন আছে তেমনি এসিডদুগ্ধ নারীর গল্প। বাংলা লেখার উদ্দেশ্য, আমি কোন অনাচার করতে চাইনি। আমি গল্পগুলো যাদের নিয়ে লিখেছি, তারা যেভাবে কথা বলে সেভাবেই লেখার চেষ্টা করেছি।’ রাবা খান আরও বলেন, ‘এটা একটা আমার পরীক্ষামূলক বই ছিল। আমি চেয়েছিলাম নতুন কিছু করার, সেটা আমি করছিও। ভবিষ্যতেও করব। দয়া করে আমার বইয়ের প্রচ্ছদ দেখে এর বিচার করবেন না।’ রাবা আরও জানান, যাঁরা তাঁর চিন্তা চেতনা, ফেসবুক স্ট্যাটাস ও ভিডিও পছন্দ করেন তাঁদের এই বইটি ভালো লাগবে। দেশের একটা বেসরকারি রেডিও চ্যানেলে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাতে নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা করেন রাবা। এর বাইরে অভিনয় এবং ফেসবুকে রস্যাত্মক, বিদ্রুপ ও সমাজের নানা বিষয় নিয়ে ভিডিও বানিয়ে ব্যাপক আলোচিত তিনি। পেয়েছেন পরিচিতি ও জনপ্রিয়তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat