ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৯
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইএস তরুণী শামীমার শিশুপুত্র সিরিয়ায় মারা গেছে
আন্তর্জতিক ডেস্ক:-ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দেয়া ব্রিটিশ নাগরিক শামীমা বেগমের শিশু পুত্র সিরিয়ায় মারা গেছে। শুক্রবার মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স একথা জানায়। খবর এএফপি’র। শামীমা (১৯) গত মাসে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি শরণার্থী শিবিরে বাচ্চার জন্ম দেন। ব্রিটেনে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করা সত্ত্বেও ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব কেড়ে নিয়েছে। বিবিসি জানায়, হাসপাতাল থেকে দেয়া সনদে শিশুটির নিউমোনিয়ায় মারা যাওয়ার কথা বলা হয়। এর আগেও তিনি আরো দুই সন্তানের জন্ম দিয়েছিলেন। অসুস্থতা ও পুষ্টিহীনতায় ভুগে তার সেই দুই সন্তানও মারা যায়। এসডিএফ মুখপাত্র মোস্তফা বালি এএফপি’কে এ মৃত্যুর খবর নিশ্চিত করলেও কিভাবে এবং কখন শিশুটি মারা গেছে সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলতে অস্বীকৃতি জানান। এর আগে টুইটারে দেয়া এক বার্তায় তিনি এ শিশুর মৃত্যুর খবর অস্বীকার করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat