ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৯
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকাডুবি: পিতা-পুত্রসহ আরো চার মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক:-রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় পিতা-পুত্রসহ আরও চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ওয়াজঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে ভেসে ওঠে মরদেহগুলি। এরা হলেন, দেলোয়ার (৩৮), তার ৭ মাসের ছেলে জনায়েদ, মিম (৪) ও মাহি (৬)। নিখোঁজ রয়েছেন মিম ও মাহির মা সাহেদা বেগম(৩২)। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোস্তফা মহসিন জানান, সকাল থেকে উদ্ধার অভিযান চলছে। আজ চারটিসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উদ্ধার করা হয় দেলোয়ারের স্ত্রী জামসিদার (২০) মরদেহ। সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, কেরানীগঞ্জে বসবাসকারী শাহজালাল বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি শরীয়তপুরের বজেশ্বরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সদরঘাটের কাছে সুরভী-৭ লঞ্চের পেছন দিকের ধাক্কায় শাহজালালদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নৌকাডুবির এ ঘটনায় ছয়জন নিখোঁজ হন। এদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো। নৌকাডুবির এ ঘটনা তদন্তে বিআইডাব্লিউটিএ শুক্রবার তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে। তারা আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবেন। এরপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat