ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৭
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইটি প্রকল্পে ১২৫ মিলিয়ন ডলার দিবে এডিবি
নিউজ ডেস্ক:-প্রস্তাবিত আইটি প্রকল্পে ১২৫ মিলিয়ন ডলার সহায়তা দিবে এডিবি। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এ প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পের ডিপিপি চূড়ান্তকরণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং এডিবি’র মধ্যে আজ ইউজিসি অডিটরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, ইউজিসি সচিব ড. মো. খালেদ, নির্বাচিত চারটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, এডিবি’র ফ্যাক্টস ফাইন্ডিং মিশনের প্রতিনিধি এবং ইউজিসির পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এডিবি’র হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ডিভিশনের প্রিন্সিপ্যাল জি সুন সং সভায় বলেন, এ প্রকল্প বাংলাদেশে আইটি পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানমূহে অবকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। এ প্রকল্পে বরাদ্দকৃত অর্থ যথাযথ ব্যবহারের ওপর তিনি গুরুত্বরোপ করেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, এ প্রকল্পের মাধ্যমে দেশের আইটি সেক্টরে মানবসম্পদ উন্নয়নে নির্বাচিত বিশ্ববিদ্যালয়সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্পের মাধ্যমে তারা গুণগতমানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি করতে সক্ষম হবে এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে অবদান রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat