ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩০
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিল্ডিং কোড না মেনে নির্মিত ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্ক:-বিল্ডিং কোড না মেনে যারা ভবন তৈরি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখাপত্র মোহাম্মদ নাসিম।
আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বনানী এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহবান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বিল্ডিং কোড না মেনে যারা এই ধরনের বিল্ডিং করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বনানীর এফ আর বিল্ডিং এর মালিক চিহ্নিত ব্যাক্তি। এছাড়া রাজউকের দুর্নীতি আক্রান্ত কর্মকর্তারাও জড়িত। প্রকাশ্যে এই চিহ্নিত ব্যাক্তিদের প্রজ্ঞাপন দিয়ে বিচারের আওতায় আনতে হবে।’
বনানী অগ্নিকান্ডের ঘটনা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, কোড না মেলে বহুতল ভবন নির্মাণ, ১৮তলার অনুমোদন নিয়ে ২৩তলা করা, কোনো দুর্ঘটনা এড়াতে বিকল্প ব্যবস্থা না করে মুনাফা লাভের জন্য আইন অমান্য করে ভবন করা; এসব বিষয়ে প্রথমে ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, এই ভবনের মালিককে গ্রেফতার করলে অন্য ভবনের মালিকরা দ্রুত সতর্ক হয়ে যাবেন। এরকম আইন অমান্যকারীরা যেন আইনের ফাঁক দিয়ে বের হতে না পারেন সেদিকে দৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি।
নাসিম বলেন, বনানীর অগ্নিকান্ডের ঘটনায় ৬ জন রোগী ছাড়াও আরো একজন জরুরি বিভাগের জেনারেল আইসিইউতে আছেন। তার অবস্থা মোটামুটি স্ট্যাবল, তবে শঙ্কামুক্ত নয়। তিনি বলেন, বনানীর অগ্নিকান্ডের ঘটনা খুবই মর্মান্তিক। জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে অনেকে বেঁচে গেছেন। তাদের সমবেদনা জানাই। আর যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানাই।
এ সময় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বার্ন ইউনিটের সমন্নয়ক অধ্যাপক ডা. সামন্তলাল সেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat