ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩১
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় সংসদে যোগদান করতে আহবান জানিয়েছেন মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্ক:-আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী বেগম জিয়ার মুক্তিসহ নানা ইস্যুতে কথা বলার জন্য জাতীয় সংসদে যোগদান করতে দলটির নির্বাচিত সংসদ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আজ বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে গণ-আজাদী লীগের উদ্যোগে আয়োজিত ‘৪৮তম মহান স্বাধীনতা দিবস, আজকের অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
গণ-আজাদী লীগের সভাপতি এসকে সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (জেপি)’র মহাসচিব শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও গণ-আজাদী লীগের মহাসচিব মুহাম্মদ আতা উল্লাহ খান
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি সংসদে যাবে, কি যাবে না, সেটাই এখন তাদের জন্য বড় ইস্যু। তারা রাজপথেও নেই, সরকারেও নেই। তাদের অন্য ইস্যু খুঁজে কোন লাভ নেই।’
তিনি বলেন, সংসদে কথায় জোর থাকলে একজনই একশ’জনের চেয়ে বেশি কাজ করতে পারে। কারণ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত একাই যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তা দেশের ইতিহাস হয়ে আছে।
বিএনপির নেতাদের উদ্দেশ্যে নাসিম বলেন, ‘আপনারা সাহস করে সংসদে আসুন। যারা জিতেছেন তারাই আসুন। বেগম জিয়ার মুক্তিসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলুন। তা না হলে আপনাদের ভবিষ্যত অন্ধকার হয়ে যাচ্ছে।
তিনি বলেন, দেশের মানুষ এখন আর হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও পছন্দ করে না। তাই এ ধরনের কর্মসূচীর কথা চিন্তা না করে সংসদে এসে আপনারা কথা বলুন। তা না হলে কিছুদিন পর মানুষ বিএনপির নামই ভূলে যাবে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে নাসিম বলেন, আমাদের দায়িত্ব হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে চোখের মণি’র মত রক্ষা করতে হবে। কারণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দূর্বল হলে মুক্তিযুদ্ধের চেতনা দূর্বল হবে।
তিনি বলেন, বিএনপি জামায়াত আবার ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের কোন অর্জনই থাকবে না। আর এ অর্জনকে ধরে রাখতে হলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। এ ক্ষেত্রে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
এ সময় নাসিম বনানীর এফআর টাওয়ারের মালিককে গ্রেফতার করার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat