ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৪-০১
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ায় উত্তরাঞ্চলে হামলায় ১০ কৃষক নিহত

আন্তর্জাতিক ডেস্ক :- নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জামফারা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র হামলায় ১০ কৃষক নিহত হয়েছেন। হামলাকারীরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। চক্রটি অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত। রোববার পুলিশ মুখপাত্র মোহাম্মদ শেহু একথা জানান। খবর এএফপি’র।
শেহু জানান, বন্দুকধারীরা শনিবার মোটরসাইকেলে করে এসে শিনকাফি জেলার কাওয়ারে গ্রামের কাছে একটি পেঁয়াজ ক্ষেতে কর্মরত কৃষকদের ওপর হামলা চালায়। এতে সেখানে ১০ কৃষক নিহত হন।
তিনি বলেন, ‘আমরা কাওয়ারে ডাকাতদের হামলায় ১০ জনের নিহত হওয়ার খবর পেয়েছি।’
তিনি আরো বলেন, ‘নিরাপত্তা কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
তিনি হামলার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।
তবে স্থানীয়রা জানায়, ওই এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat