ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৩
  • ৩২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিএমওতে ভুটানের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার আনুষ্ঠানিক আলোচনা শুরু

নিউজ ডেস্ক:-ভুটানের সফররত প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগাঁওস্থ কার্যালয়ে সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী লোটে শেরিং’র আনুষ্ঠানিক বৈঠকটি শুরু হয়।’
দুুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা পর্ব শেষে উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি দলিল স্বাক্ষরের কথা রয়েছে।
স্বাস্থ্য, কৃষি, জাহাজ চলাচল, পর্যটন এবং জনপ্রশাসন প্রশিক্ষণ বিষয়ে উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদারের জন্য পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয় নেতা একান্ত বৈঠকে মিলিত হন।
সকাল ১০টা বাজার কয়েক মিনিট আগে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে টাইগার গেটে শেখ হাসিনা আগত অতিথিকে স্বাগত জানান।
ডা. লোটে গতকাল শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সরকারী সফরে বাংলাদেশে এসে পৌঁছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat